দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত সংসদ নির্বাচনে হাওরাঞ্চলের দুর্গম এলাকার ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে : ইসি আনোয়ারুল মালিবাগে স্বর্ণচুরির ঘটনায় ১৯০ ভরি স্বর্ণ উদ্ধার : গ্রেপ্তার ৪
আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস আলম

আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস আলম

জামালপুর, ১৩ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): পঞ্চগড়ের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে। যে কোনো এলায়েন্সে যেতে পারে তবে সেটা এনসিপি নামে নিজের প্রতীকে নির্বাচন করবে। এনসিপি অন্য দলের নামে কিংবা অন্য প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে না। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

আগামী জাতীয় নির্বাচন ঘোষিত সময়ে হবে কি না এমন প্রশ্নের উত্তরে সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসররা যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে।

 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাদের জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে মামলার রায় হতে পারে। সরকার জুলাই সনদও বাস্তবায়ন করবে।

 

এনসিপিকে শাপলা প্রতীকই কেন পেতে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির এ নেতা বলেন, প্রত্যেক রাজনৈতিক দলই প্রতীক পছন্দ করে নিয়েছে, আমাদের পছন্দ শাপলা। নির্বাচন কমিশন তাদের চাওয়া পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

 

চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল সরকার বিদেশিদের কাছে লিজ দিচ্ছে, এতে এনসিপির অবস্থান কী জানতে চাইলে সারজিস বলেন, দেশের স্বার্থে, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করতে সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। দেশের স্বার্থ ক্ষুন্ন হলে যেকোনো সিদ্ধান্তে এনসিপি দ্বিমত করবে।

 

জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় এনসিপি নেতা মশিউর আমীনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT