দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ শুক্রবার সংসদ ভবনের উদ্ধৃত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

মঈন খান বলেন, হতে পারে অনেকেই এই জুলাই দলিল সম্পর্কে সম্পূর্ণ একমত নন, কিন্তু সেটা বড় কথা নয়, বরঞ্চ আমি মনে করি সেটাই স্বাভাবিক। বাংলাদেশের ১৮ কোটি মানুষ সবাই আজ হঠাৎ সবকিছুতেই একমত হয়ে যাবে, এটাও কোন বাস্তবতা নয় । সত্যি কথা বলতে গেলে, তাহলে তো আমরা আবার বাকশালেই ফিরে যাব। এখানে আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে, এই সনদকে অর্থবহ করতে হলে জুলাইয়ের অগ্রসেনানীদের অবশ্যই সংযুক্ত করতে হবে।

 

তিনি বলেন, আমরা কেন কিছু মৌলিক বিষয়ে একমত হতে পারলাম না অথবা কেনোই বা ফোকাল পয়েন্ট থেকে ডাইগ্রেস করে আলোচনার ক্যানভাস হাজারো বিষয়ে উন্মুক্ত করে দিলাম ! তাছাড়া আরও প্রশ্ন আসবে, যাদের ওপরে এই সমন্বয়ের গুরু দায়িত্ব দেয় হয়েছিল, তারা কি এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন ছিল না ? তদুপরি এ প্রশ্নও আসতে পারে যে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কি এই জটিল এক্সারসাইজে যাবার আদৌ কোনও প্রয়োজন ছিল নাকি সেটা স্বল্পতম সময়ে অনুষ্ঠিত একই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকারের হাতে তুলে দেয়া অধিক যুক্তিযুক্ত হতো?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT