দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সাকিব-মাশরাফি কোয়াব নির্বাচনে মেম্বারশিপ নবায়ন না করায় ভোট দিতে পারবেন না

সাকিব-মাশরাফি কোয়াব নির্বাচনে মেম্বারশিপ নবায়ন না করায় ভোট দিতে পারবেন না

স্পোর্টস ডেস্ক, ২৯ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখে থাকে। গত বছরের আগস্টের পর থেকে ক্রিকেটারদের এ সংগঠনটির কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। কোয়াবকে নতুন করে সক্রিয় করে তুলতে পূর্বের কমিটি স্থগিত রেখে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিক প্রক্রিয়ায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন।

 

জানা গেছে, আসন্ন কোয়াবের নির্বাচনে আসছে একাধিক পরিবর্তন। সাধারণ সম্পাদক পদ বিলীন করা হয়েছে। নতুন কমিটিতে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য।

 

আগামী ৪ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কোয়াবের ভোট গ্রহণ। আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখার রহমান মিঠু।

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল রয়েছে সিলেটে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি শেষ হবে ৩ সেপ্টেম্বর। ৪ তারিখের কোয়াবের নির্বাচনে ক্রিকেটাররা ভোট দিতে পারবেন কি না সেই সংশয় থাকলেও অ্যাডহক কমিটির এক সদস্য গণমাধ্যমকে জানান, সিলেট থেকে ফিরেই ক্রিকেটাররা ভোট দেবেন।

 

কোয়াবের অনেক সদস্য নিজেদের দায়িত্ব পালনের কারণে সে সময় ঢাকা অবস্থান করবেন না। তবে তাদের জন্যও ভোট দেওয়ার সুযোগ রেখেছে সংস্থাটি। যারা দেশে নেই কিংবা ঢাকায় থাকবেন না তারা অনলাইনে ভোটে অংশ নিতে পারবেন।

 

ক্রিকেট সমর্থকদের মনে প্রশ্ন জাগছে, ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর দেখভাল করা কোয়াবের নির্বাচনে সাকিব-তামিম ভোট দিতে পারবেন কি না। কোয়াবের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নতুন করে কোয়াবের নির্বাচন করার জন্য যে মেম্বারশিপ নবায়ন করা দরকার সেটা করেননি সাকিব-মাশরাফি। ফলে নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচনে সাকিব-মাশরাফির ভোট দেওয়ার আর সুযোগ থাকছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT