দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সব ছেড়ে এসেছি দেশের জন্য এখানে এসেছি, অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে : বিসিবি সভাপতি

সব ছেড়ে এসেছি দেশের জন্য এখানে এসেছি, অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে : বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক, ২৯ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে চলতি বছরের মে মাসে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তিনি। তবে বিসিবির এই চলতি পরিচালনা পর্ষদের খুব বেশি দিন মেয়াদ বাকি নেই। আর তাই এখন থেকেই আলোচনায় বিসিবির পরবর্তী নির্বাচন।

 

বিসিবির আগামী নির্বাচনে সভাপতি পদে লড়বেন কি বুলবুল, সেই প্রশ্ন অনেকেরই। নির্বাচন করতে হলে বর্তমান সভাপতিকে এনএসসি থেকে মনোনীত হতে হবে বোর্ড পরিচালক হিসেবে। এরপর বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হতে হবে।

 

বর্তমান সভাপতি অবশ্য নির্বাচন নিয়ে না ভেবে আপাতত মনোযোগ রাখছেন নিজের কাজে। চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে।’

 

দেশের স্বার্থে সবকিছু ছেড়ে এসেছেন উল্লেখ করে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমার ব্যক্তিগত যে ইচ্ছা, দেখুন আমি এখানে হঠাৎ করে একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সবকিছু ছিল। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।’

 

নির্বাচন নিয়ে না ভেবে নিজের কাজে মনোযোগ রাখতে চান বুলবুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ও ফাহিম ভাই এনএসসির কাউন্সিলর। এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। প্রথমে এনএসসি আমাকে কাউন্সিলর করতে হবে। তারপর একটা বোর্ড আসবে, সেই বোর্ডের পরিচালকরা প্রেসিডেন্ট বানাবে। এটা অনেক দূরের কথা। এখন আমার যে কাজ সেখানেই ফোকাস করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT