দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত সংসদ নির্বাচনে হাওরাঞ্চলের দুর্গম এলাকার ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে : ইসি আনোয়ারুল মালিবাগে স্বর্ণচুরির ঘটনায় ১৯০ ভরি স্বর্ণ উদ্ধার : গ্রেপ্তার ৪
উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির কাছে থাকাটা ‘বেআইনি ও ব্লাকমেইলিং’ : রিজভী

উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির কাছে থাকাটা ‘বেআইনি ও ব্লাকমেইলিং’ : রিজভী

কামরাঙ্গীরচর, ১৬ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি ইসলামিক দলের নেতা বলেছেন, তাদের কাছে উপদেষ্টাদের কলরেকর্ড আছে, তা ফাঁস করবেন। এখানে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, উপদেষ্টাদের কলরেকর্ড একজন রাজনৈতিক ব্যক্তির কাছে গেল কীভাবে? উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির নিকট থাকাটা বেআইনি ও ব্লাকমেইলিং।

 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অসুস্থ শিশু হুনাইফার চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদানের সময় তিনি এ কথা বলেন।

 

রিজভী বলেন, আমরা একটি জটিল পরিস্থিতি অতিক্রম করছি। ফ্যাসিস্টরা বিদায়ের পরে বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করব এটা ছিল আমাদের অঙ্গীকার। যাতে কোনো অসহায় মানুষ বিনা চিকিৎসায় ক্ষতিগ্রস্ত না হয়।

 

তিনি বলেন, আমাদের দেখা সবচেয়ে বড় ছিল বিষয়টি হচ্ছে জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হওয়া। তারপরেও অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হয়েছে। অনেক নোট অব ডিসেন্টের কথা বলা হয়েছে। গণভোট নিয়ে অহেতু বিতর্ক এবং তৈরি করা হচ্ছে। এগুলো কেনো করা হচ্ছে, কেনো এই বিরোধ তৈরি করা হচ্ছে? এটা আমরা জানি না। এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদ দিয়ে তারা যখন একটি ঐক্যতে আসার প্রচেষ্টা চালাচ্ছে, তখন আবার এই ছোটখাটো বিষয়টা নিয়ে একটি বৃহত্তর বিষয় আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব আইনের শাসন, গণতান্ত্রিক শাসন পদ্ধতি, জনমত, সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা নিশ্চিত করার জন্য। গণভোট এবং অন্য ছোট ছোট বিষয় নিয়ে এবং অনেকগুলো নোট অব ডিসেন্ট দিয়ে এই বিলম্ব করা, এটা জনগণ ভালোভাবে নিচ্ছে না।

 

গণতন্ত্রের পথে দ্রুত হেটে যাওয়ার জন্য যদি অন্তরায় তৈরি হয়, তাহলে ফ্যাসিস্টদের কোনো গোষ্ঠী উপকৃত হবে মন্তব্য করেন রিজভী। আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর অনুষ্ঠানে প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

 

এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ও দলটির কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT