দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

ঢাকা, ১৫ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদ। বুধবার রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে দেড় ঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন ছাড়াও দলের উচ্চতর পরিষদ সদস্য আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খায়রুল আমিন উপস্থিত ছিলেন। অন্যদিকে বৈঠকে চীনের রাষ্ট্রদূত ছাড়াও দূতাবাসের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

বৈঠকে চীনা রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ও সংগ্রামী ভূমিকার প্রশংসা করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্বের জন্য শুভকামনা করে চীনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশকে চীনের গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে দেশের বর্তমান পরিস্থিতি, আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।

 

এসময় সংস্কার, নির্বাচন ও আগামীর বাংলাদেশ নিয়ে গণঅধিকার পরিষদের পরিকল্পনাও জানতে চান। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনে চীন সকল অংশীজনকে নিয়ে কাজ করবে উল্লেখ করে রাষ্ট্রদূত গণঅধিকার পরিষদের প্রতিনিধিসহ চীন সম্পর্কে আগ্রহীদের চীন সফরের আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT