দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কীভাবে এত সহজে আ. লীগের অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন ভুলে গেলেন : হাসনাত আব্দুল্লাহ

কীভাবে এত সহজে আ. লীগের অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন ভুলে গেলেন : হাসনাত আব্দুল্লাহ

দেবিদ্বার (কুমিল্লা), ১৬ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া ও কওমি মাদ্রাসার আলেম-ওলামাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এ বাংলাদেশে হয় আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকব। দেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে।’সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকার।

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেঈমানি করছেন। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি। আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন নিপীড়ন অত্যাচারে মধ্যে দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়িয়েছেন। কীভাবে এত সহজে আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন ভুলে গেলেন?’

 

সহকারী শিক্ষক মো. আল আমিনের সঞ্চালনায় তিনি বলেন, ‘মনে রাখবেন, যারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ক্ষমতায় এসে তাদেরই হত্যা করেছে তারা। এ বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে অবস্থান। আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাব।’

 

তিনি আরও বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সবার অংশগ্রহণ থাকবে, কোনো বিভাজন থাকবে না। যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব।’

 

এ ছাড়া দুপুর ১টার দিকে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় কর্মশালায় অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীকে বই উপহার দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT