দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিজয়ী হয়েছে : ইরান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিজয়ী হয়েছে : ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৭ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): গাজায় সম্প্রতি এক যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে, যেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিজয়ী হয়েছে বলে দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইরান এই মন্তব্য করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কিছু সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেছে। খবর রয়টার্স।

 

মধ্যস্থকারীরা জানিয়েছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ঘোষণা আসে বুধবার (১৫ জানুয়ারি) যা আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

 

ইরানের রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে বলেছে, জায়োনিস্ট শাসক ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ফিলিস্তিনের জন্য একটি বড় বিজয় এবং তেল আবিবের জন্য একটি বড় পরাজয়।

 

তারা উল্লেখ করেছে, গাজা যুদ্ধে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে ইরান এবং তার মিত্র বাহিনী, যেমন ইয়েমেনের হুতি বিদ্রোহী ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

 

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক পোস্টে হামাসের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইরান সমর্থিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলকে পিছু হটাতে সক্ষম হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT