দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রযুক্তির নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

নিজস্ব প্রযুক্তির নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নিজস্ব প্রযুক্তির নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। শুক্রবার (১৭ জানুয়ারি) চীনের উত্তরাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন (এসইউপিএআরসিও) স্যাটেলাইটের তত্ত্বাবধান করেছে। ইও-১ নামের এ স্যাটেলাইটটি পাকিস্তানের প্রথম দেশীয় ইলেকট্রো-অপটিক্যাল স্যাটেলাইট।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের স্যাটেলাইট প্রতিফলিত সূর্যালোক বা নির্গত বিকিরণ শনাক্ত এবং পরিমাপ করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য এবং চিত্র সংগ্রহ করতে ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করে।

 

এক বিবৃতিতে এসইউপিএআরসিও জানিয়েছে, নতুন এ স্যাটেলাইট পাকিস্তানের সক্ষমতা বাড়াবে। এটি প্রাকৃতিক সম্পদের নিরীক্ষণ ও ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলা এবং কৃষি শিল্পেও অবদান রাখবে। এর মাধ্যমে মহাকাশ অনুসন্ধানে পাকিস্তানের আত্মনির্ভরশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষের দিকটি ফুটে উঠেছে।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এসইউপিএআরসিও সঠিকপথে রয়েছে। এই স্যাটেলাইট মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের দেশের ক্রমবর্ধমান সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে।’ এ দিনকে তিনি পাকিস্তানের জন্য গৌরবের দিন বলেও উল্লেখ করেন।

 

এর আগে গত বছরের মে মাসে পাকিস্তান একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে। চীনের গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন ও এসইউপিএআরসিও যৌথভাবে যোগাযোগব্যবস্থা উন্নতির জন্য পাঠানো এ স্যাটেলাইট তৈরি করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT