দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পলাতক ওসি শাহ আলমকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছি : ডিএমপি কমিশনার

পলাতক ওসি শাহ আলমকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছি : ডিএমপি কমিশনার

ঢাকা, ২১ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলম পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন বলে ধারণা করছি।

 

তিনি বলেন, ‘কুষ্টিয়া থেকে গ্রেপ্তারের পর ঢাকার উত্তরা পূর্ব থানা হেফাজতে থেকে পলাতক শাহ আলমকে এখনো ধরা সম্ভব যায়নি। সম্ভবত তিনি ভারত বা পাশের দেশে পালিয়ে গেছেন।’

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হওয়া একটি মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে ৮ জানুয়ারি কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে উত্তরা পূর্ব থানা থেকে তিনি পালিয়ে যান। তাকে ধরতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সব ইউনিট কাজ করছে। সারা দেশে রেড অ্যালার্ট জারি রয়েছে।

 

ডিএমপি কমিশনার বলেন, ‘পালানো ওসি শাহ আলমকে পুলিশ ছেড়ে দেয়নি। দেওয়ার প্রশ্নই আসে না। তাকে যদি পুলিশ ছাড়বেই, তবে কুষ্টিয়া থেকেই ছেড়ে দিত। ঢাকায় আনার পর ছাড়ত না। আমরা তাকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছি। তবে ধারণা করা হচ্ছে, সে হয়ত দেশে আর নেই। ভারত বা অন্য কোথাও পালিয়ে গেছে।’

 

সাজ্জাত আলী বলেন, ‘বাস্তব কথা হচ্ছে- শাহ আলমকে একটু সহানুভূতি দেখাতে গিয়েছিল পুলিশ সদস্যরা। হাজতখানায় না ঢুকিয়ে একজন পুলিশ অফিসারের রুমে রাখা হয়েছিল। হাজতে থাকলে হয়ত পালাতে পারতেন না। একজন সাব-ইন্সপেক্টরের দায়িত্বে রাখা হয়েছিল। সেখানে সে হয়ত কেয়ারলেস হয়েছিল, এর ফাঁকে সাবেক ওসি পালিয়ে যান। দায়িত্ব অবহেলাজনিত কারণে সংশ্লিষ্ট দুজনকে বরখাস্ত করা হয়েছে।’ পাশাপাশি সংশ্লিষ্ট থানার ওসি মহিবুল্লাহকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে জানান কমিশনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT