দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএসএফ বাংলাদেশিকে ধরার প্রতিবাদে বাংলাদেশিরাও ভারতীয়কে ধরে আনলো

বিএসএফ বাংলাদেশিকে ধরার প্রতিবাদে বাংলাদেশিরাও ভারতীয়কে ধরে আনলো

দিনাজপুর, ২৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে খেতে কাজ করার সময় বাংলাদেশি এক কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদে বাংলাদেশিরা কয়েকজন মিলে ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করেছেন।

 

এ ঘটনার পর দিনাজপুর সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও বিএসএফ তাৎক্ষণিক পতাকা বৈঠকে বসে। বিকেলে সেই পতাকা বৈঠকের মাধ্যমে দুজনকেই ফেরত দেওয়া হয়েছে।

 

ভারতীয় যে কৃষককে ধরে আনা হয়েছিল তার নাম নারায়ণ চন্দ্র রায় (৪৫)। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। আর বাংলাদেশ থেকে বিএসএফ সদস্যদের ধরে নেওয়া কিশোরের নাম মো. আলামিন। সে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানসহ কয়েকজন গণমাধ্যমকে জানান, আজ সকালে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজের কৃষি জমিতে কাজ করছিল আলামিন। এ সময় বিএসএফ সদস্যদের ৬ জনের একটা টিম এসে তাকে মারধর করে এবং টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে ধরে নিয়ে আসে। তারপর বিজিবি সদস্যদের হাতে তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT