দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সরকারের ভেতরে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন : রুহুল কবির রিজভী

সরকারের ভেতরে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন : রুহুল কবির রিজভী

ঢাকা, ২৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থান প্রাঙ্গণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানতে চান-অন্তর্বর্তী সরকার কোনো ধরনের ‘মাস্টারপ্ল্যানের’ মধ্যে রয়েছে কি না? একই সঙ্গে ‘নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন’, এমন প্রশ্নও তুলেছেন তিনি। বিএনপির এই নেতা বলেন, ‘যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন—এ যেন শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এ ধরনের বক্তব্য অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কাছ থেকে শোভা পায় না।’

 

সরকারের নিরপেক্ষতার প্রসঙ্গ তুলে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা তো এ–ও শুনছি, সরকারের ভেতরে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে।’

 

এই বিএনপি নেতা বলেন, যদি এসব কথা আসে, তাহলে গণতন্ত্রের জন্য আন্দোলন করা অন্যান্য রাজনৈতিক দল মনে করবে, অন্তর্বর্তী সরকার কোনো ধরনের একটা মাস্টারপ্ল্যানের মধ্যে রয়েছে।

 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘একটি মুক্ত পরিবেশে বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে বিগত ১৬ বছরে এত আত্মদান, এত রক্ত ঝরেছে। তার ফলে ৫ আগস্ট আমরা পৃথিবী কাঁপানো বিজয় দেখেছি। এই আন্দোলনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন দিয়েছে। জনগণের প্রত্যাশা, এই সরকার নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে, গণতন্ত্রকে শক্তিশালী করতে পদক্ষেপ নেবে। কিন্তু যখন শুনি, আগে সংস্কার পরে নির্বাচন—এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এটা তো অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাদের কাছ থেকে শোভা পায় না।’

 

রিজভী বলেন, ‘আমরা সব ঘটনা অতিক্রম করে, বুক চিতিয়ে আমরা বছরের পর বছর রাজপথের লড়াইয়ে থেকেছি। কোনটাকে সমর্থন করতে হবে, আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটা আজ উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ-বিজ্ঞ রাজনীতিবিদদের শেখাবেন? আমাদের সব আস্থা তো আপনাদের ওপর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কথা হলো, কেন এত গড়িমসি, ডেডলাইন নেই কেন, কেন হাসিনার কথা পুনরাবৃত্তি হবে যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আমরা এ কথা শুনতে চাই না।’

 

এর আগে রুহুল কবির রিজভী প্রয়াত আরাফাত রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT