দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সরকারি পৃষ্ঠপোষকতায় বা প্রশাসনের সহযোগিতায় কোনো রাজনৈতিক দল গঠিত হলে জনগণ হতাশ হবে : তারেক রহমান

সরকারি পৃষ্ঠপোষকতায় বা প্রশাসনের সহযোগিতায় কোনো রাজনৈতিক দল গঠিত হলে জনগণ হতাশ হবে : তারেক রহমান

ঢাকা, ২৫ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ প্রাঙ্গণে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত শিক্ষক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি দেওয়া প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে কোনো নতুন রাজনৈতিক দল হলে বিএনপি তাকে স্বাগত জানাবে। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় কিংবা প্রশাসনের সহযোগিতায় কোনো রাজনৈতিক দল গঠিত হলে জনগণ তাতে হতাশ হবে।’

 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠনের আলোচনা চলছে। আগামী ফেব্রুয়ারি নাগাদ ছাত্রদের নতুন দলের ঘোষণা আসতে পারে।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সরকারে থেকে ছাত্ররা দল গঠন করলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।’

 

ফখরুলের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর মধ্যেই নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

তারেক রহমান বলেন, ‘গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায় অবশ্যই বিএনপি তাকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেয় তা হবে হতাশাজনক।’

 

‘অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ ঝগড়াসূলভ বা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে। তরুণরা আগামীর ভবিষ্যৎ। তারাই সামনে নেতৃত্ব দেবে। তবে তা যেন কোনো প্রশ্নবিদ্ধ পথে না হয়।’

 

বিএনপি সংস্কারের পক্ষে জানিয়ে তারেক রহমান বলেন, ‘পলাতক স্বৈরাচার মুক্তিযুদ্ধসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। নির্বাচন কমিশন এবং দুদকের মতো প্রতিষ্ঠানকেও অকার্যকর করে দিয়েছিল।’

 

‘অন্তর্বর্তী সরকার সংবিধানসহ বেশ কয়েকটি সংস্কার কাজ হাতে নিয়েছে। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে দুই একটি প্রক্রিয়াগত বিষয় ছাড়া বিএনপির কোনো ভিন্নমত নেই। সংস্কার ও নির্বাচন দুটোর পক্ষেই বিএনপি।’

 

দেশে একটি পরিশুদ্ধ রাজনীতি দরকার জানিয়ে তারেক রহমান বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তেই সব কিছু পালিত হয়। সুতরাং কোনো কিছুকে শুদ্ধ রাখার জন্য রাজনীতির বাইরে রাখা বা ঊর্ধ্বে রাখা, এটি না করে বরং রাজনীতিটাই আমাদের শুদ্ধ করা প্রয়োজন। রাজনীতিটা শুদ্ধ এবং স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি।’

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘প্রচলিত রাজনীতির গুণগত পরিবর্তন যদি করতে না পারি তাহলে কিন্তু এখানে যতগুলো আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, বিভিন্ন আলোচনায়, বিভিন্ন সুশীল ব্যক্তিরা যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বলছেন, রাজনীতির গুণগত যে পরিবর্তন, রাজনীতির ভেতরের যে পরিবর্তন সেটা যদি করতে না পারি তাহলে হয়ত কোনো কিছুই করা সম্ভব না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT