দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আওয়ামী লীগ আবারও ছোবল মারার পরিকল্পনা করছে : উপদেষ্টা মাহফুজ আলম

আওয়ামী লীগ আবারও ছোবল মারার পরিকল্পনা করছে : উপদেষ্টা মাহফুজ আলম

রামগঞ্জ (লক্ষ্মীপুর), ২৫ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার (২৫ জানুয়ারি) লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ এখনো রাজনৈতিকভাবে পরাজিত হয়নি। তারা নিস্তেজ হয়নি। বরং দিল্লির কোলে বসে ফোঁস ফোঁস করছে এবং আবারও ছোবল মারার পরিকল্পনা করছে।

 

এসময় তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমাদের মধ্যে ঐক্যের অভাব লক্ষ্য করা যাচ্ছে। এটি আমাদের প্রজন্মের লড়াই, ছাত্র-জনতার লড়াই। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। আওয়ামী লীগ যদি আবারও দিল্লির কোলে বসে আমাদের দিকে ছোবল মারার চেষ্টা করে, তাহলে আমরা বসে থাকব না। আমরা কারও কাছে মাথানত করব না।

 

মাহফুজ আলম তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, বাংলাদেশে সেনাশাসন আসার কোনো প্রেক্ষাপট নেই। আমরা কোনো বিদেশি রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। ছাত্র-জনতার রক্ত দিয়েই আমরা এ লড়াই জিতেছি। আর কখনো কারো তাঁবেদারি করার প্রয়োজন নেই। আমরা স্বাধীন এবং সার্বভৌম জাতি, কারও কাছে মাথানত করব না।

 

গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ও রামগঞ্জের গর্বিত সন্তান মো. মাহফুজ আলম তার সংক্ষিপ্ত সফরে আজ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যান। বিকেল ৩টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি সংবর্ধিত অতিথি হিসেবে যোগ দেন। রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ছিল উৎসবমুখর। সংবর্ধনা শেষে তিনি শীতার্ত নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT