দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঈদের দিন সকালে ফরিদপুরে যাত্রীবাহী বাস এক্সিডেন্ট : নিহত ৬, আহত ১৫

ঈদের দিন সকালে ফরিদপুরে যাত্রীবাহী বাস এক্সিডেন্ট : নিহত ৬, আহত ১৫

০৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ফরিদপুর সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জনের মতো। ঈদুল ফিতরের দিন বুধবার সকালে উপজেলার ধুলদী এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদি এলাকায় এ কে ট্র্যাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন।

বুধবার (০৫ জুন) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একে ট্র্যাভেলসের একটি যাত্রীবাহী বাস রাতে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসে। সকালে বাসটি ফরিদপুরের ধুলদি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো ২ জন।

দুর্ঘটনার পর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৮ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছেন না। ঈদের ছুটির কারণে চিকিৎসক কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানান, বাস চালক ঘুমিয়ে পড়ার কারণেই এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহত এবং আহতদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে। নিহতদের কারো পরিচয় এখনো পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT