দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তাসকিন বিপিএলে সাকিবের রেকর্ড ভাঙলেন ১১ ম্যাচেই

তাসকিন বিপিএলে সাকিবের রেকর্ড ভাঙলেন ১১ ম্যাচেই

স্পোর্টস ডেস্ক, ২৭ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): তাসকিন আহমেদের করা বলটা আঘাত হানল রাকিবুল হাসানের প্যাডে। দুর্বার রাজশাহী অধিনায়কের আবেদনে সাড়া দিতে দুবার ভাবলেন না আম্পায়ার। আঙুল উঠতেই রেকর্ড বইয়ে ওলট-পালট। সাকিব আল হাসানের রেকর্ড কেড়ে তাসকিনই যে এখন বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের মালিক।

 

রংপুর রাইডার্সের রাকিবুলের উইকেটটি ছিল ম্যাচে তাসকিনের দ্বিতীয় ও এবারের টুর্নামেন্টের ২৪তম। তাতে ভেঙে যায় ২০১৮-১৯ বিপিএলে সাকিবের নেওয়া ২৩ উইকেটের রেকর্ড। ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলেছিলেন সাকিব। তাসকিন রেকর্ড ভাঙলেন ১১ ম্যাচেই।

 

তাসকিন আজ সাকিবকে ছুঁয়ে ফেলেন ইনিংসের প্রথম ওভারেই স্টিভেন টেলরকে উইকেটকিপার আকবর আলীর প্রথম শিকার বানিয়ে।

 

বিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট

উইকেট   বোলার     দল          ম্যাচ        মৌসুম

২৪           তাসকিন আহমেদ  দুর্বার রাজশাহী        ১১            ২০২৪–২৫

২৩          সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটস ১৫           ২০১৮–১৯

২২           কেভন কুপার         বরিশাল বুলস          ৯             ২০১৫–১৬

২২           সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটস ১৩           ২০১৭–১৮

২২           মাশরাফি বিন মুর্তজা              রংপুর রাইডার্স        ১৪           ২০১৮–১৯

২২           রুবেল হোসেন        ঢাকা ডায়নামাইটস ১৫           ২০১৮–১৯

২২           তাসকিন আহমেদ  সিলেট সিক্সার্স         ১২           ২০১৮–১৯

২২           শরীফুল ইসলাম      দুর্দান্ত ঢাকা             ১২           ২০২৩–২৪

 

বিতর্ক-বিসংবাদ পেছনে ফেলে রাজশাহী প্লে-অফে উঠে গেলে বিশ্ব রেকর্ড করার স্বপ্ন দেখাও শুরু করে দিতে পারেন। তবে কাজটি কঠিন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি ৩৩। সেই রেকর্ড ভাগাভাগি করছেন দুজন। ২০১০ সালে ইংল্যান্ডের ফ্রেন্ডস প্রভিডেন্ট টি-টোয়েন্টিতে আলফনসো টমাস ও ২০২৪ সালে ইংল্যান্ডেরই ভাইটালিটি ব্লাস্টে ডেভিড পেইন নিয়েছিলেন ৩৩টি করে উইকেট। যদিও টমাস ম্যাচ খেলেছিলেন ১৯টি, পেইন ১৭টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT