দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইরান ২০৫, ২০৬, ২০৯ এবং ২১৪ মডেলের একাধিক হেলিকপ্টার নিয়ে বিরাট সামরিক মহড়া করলো

ইরান ২০৫, ২০৬, ২০৯ এবং ২১৪ মডেলের একাধিক হেলিকপ্টার নিয়ে বিরাট সামরিক মহড়া করলো

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৯ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলে এ মহড়া চালিয়েছে ইরানের সেনাবাহিনী। এতে অংশ নিয়েছে শতাধিক হেলিকপ্টার। সোমবার (২৭ জানুয়ারি) বার্তাসংস্থা তাসনিমের বরাতে চিনহুয়া এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় প্রথম পর্যায়ে ২০৫, ২০৬, ২০৯ এবং ২১৪ মডেলের একাধিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব হেলিকপ্টার অকেজো অবস্থায় পড়ে ছিল। তবে আধুনিকায়নের মাধ্যমে এগুলোকে পুনরায় চালু করা হয়েছে।

 

বিশাল এ মহড়ায় ৩৫তম বিশেষ ব্রিগেড, ৫৫তম এয়ারবোর্ন ব্রিগেড, ১৮১তম সাঁজোয়া ব্রিগেড, সেনাবাহিনীর এভিয়েশন ইউনিট, ইলেকট্রনিক যুদ্ধ ব্যাটালিয়ন এবং ড্রোনসহ বিভিন্ন ইউনিট অংশ নিয়েছে। কাসর-ই শিরিন কাউন্টির নাফত শাহর অঞ্চলে এ মহড়া চালানো হয়েছে।

 

তাসনিম জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য হলো ইরানের শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতি যে কোনো বিদেশি হুমকি মোকাবিলায় বাহিনীর প্রস্তুতি উন্নত করা।

 

এক বিজ্ঞপ্তিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার কিওমারস হেইদারি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ কমান্ডার উপস্থিত ছিলেন। এই মহড়ায় বাহিনীর বিমান বহরের অধীনে বেশ কয়েকটি হেলিকপ্টারের সংস্কার করা হয়েছে। এরপর সেগুলোকে কেরমানশাহের একটি ঘাঁটিতে সরবরাহ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT