দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দুই পক্ষ একমত হওয়ায় এবারের ইজতেমা সুন্দরভাবেই সম্পন্ন হবে : আইজিপি

দুই পক্ষ একমত হওয়ায় এবারের ইজতেমা সুন্দরভাবেই সম্পন্ন হবে : আইজিপি

টঙ্গী-পূবাইল (গাজীপুর), ২৯ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার সকাল সাড়ে ১০টায় গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কন্ট্রোল রুমের সামনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আশাপ্রকাশ করেছেন, দুই পক্ষ (সাদপন্থি ও জোবায়েরপন্থি) একমত হওয়ায় এবারের ইজতেমা সুন্দরভাবেই সম্পন্ন হবে।

 

তিনি বলেন, ‘এখন এন্টারিম (অন্তর্বর্তী সরকার) গভর্নমেন্ট চলছে। লুট হওয়া অনেক অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সব কিছু মাথায় রেখেই কাজ করছি।’

 

সম্প্রতি ইজতেমা মাঠে সংঘটিত একাধিক খুনের ঘটনা উল্লেখ করে আইজিপি বলেন, ‘আমরা আদম সন্তান। দুই পক্ষই আমল করেন। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে দুই পক্ষ একমত হয়েছেন। আশা করি ইজতেমা সুন্দর হবে।’

 

তিনি জানান, ‘ইজতেমায় আয়োজকদের ১০ হাজার স্বেচ্ছাসেবী আমাদের সঙ্গে থাকবে। তাদেরকে পুলিশের পক্ষ থেকে পরিচয়পত্র দেওয়া হয়েছে।’

 

জিএমপির কমিশনার ড. নাজমুল করীম খান বলেন, ‘এবারের ইজতেমায় ওয়াচ টাওয়ার থাকবে ১৬টি। পাঁচ সেক্টরে ভাগ করে নিরাপত্তা ছক করা হয়েছে । পুরো ইজতেমা মাঠ সিসি ক্যামেরার আওতায় থাকবে। ২০টি মোবাইল পার্টি, ২০টি চেকপোস্ট থাকবে।’

 

তিনি আরও জানান, ‘ইজতেমা উপলক্ষে ৩১ জানুয়ারি থোকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এবার প্রচুর পরিমাণ নিরাপত্তা বাহিনী থাকবে। আশা করি কোনো কিছু হবে না। ড্রোন ও হেলিকপ্টার টহল থাকবে।’

 

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি, ইজতেমার আয়োজকদের মুরুব্বী প্রকৌশলী মাহফুজ হান্নানসহ সংশ্লিষ্টরা।

 

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। আট দিন বিরতির পর ১৪ ফেব্রুয়ারি থেকে সাদপন্থিরা ইজতেমা করবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT