দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অক্টোবরের পর থেকে বেতন পাননি নারী ফুটবলাররা

অক্টোবরের পর থেকে বেতন পাননি নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক, ২৯ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): কেউ দাবি করছেন নারী ফুটবলাররা অনুশীলন বয়কট করেছেন। কেউ বলছেন অনুশীলন বয়কটের প্রশ্নই তো আসছে না। মাঠ সংকটের কারণে আপাতত অনুশীলনের সুযোগ নেই। কোন দাবি সঠিক—এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু দেশের নারী ফুটবল যে সংকটে—এটা দিবালোকের মতো পরিষ্কার।

 

সংকটের সূচনা মঙ্গলবার ডাকা টিম মিটিং থেকে। কোচ পিটার বাটলার মিটিং ডাকলেও তাতে সাড়া দেননি ফুটবলাররা। নারী দল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুপুর দেড়টায় মিটিং শুরু করার কথা ছিল। কিন্তু ২টা পর্যন্ত কোনো ফুটবলার কোচের ডাকে সাড়া দিয়ে মিটিংয়ে আসেনি। পরবর্তী সময়ে মিটিং বাতিল করে কোচিং স্টাফরা চলে যান।

 

ধারণা করা হচ্ছে, নেপাল সাফ চ্যাম্পিয়নশিপে পিটার বাটলারের সঙ্গে ফুটবলারদের যে দূরত্ব তৈরি হয়েছিল, শিরোপা উৎসবে সেটা আড়ালে ছিল বটে কিন্তু শেষ হয়নি। খেলোয়াড়রা নারী দলের প্রধান কোচ হিসেবে পিটার বাটলারকে চাননি—এটা নানা ঘটনায় পরিষ্কার হয়েছে। সেই বাটলারকে প্রধান কোচ করা হয়েছে। মিটিং বর্জন তার প্রতিক্রিয়া কি না, পরিষ্কার নয়। এ বিষয়ে জাতীয় দলের দুই সিনিয়র সদস্য মাসুরা পারভীন ও কৃষ্ণা রানী সরকারকে কালবেলার পক্ষ থেকে কল করা হয়েছিল। তাদের কেউ অবশ্য কল রিসিভ করেননি। নারী দলের সেন্টারব্যাক মাসুরা পারভীনকে বার্তা দেওয়া হলে উত্তর দেননি।

 

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছেন, অক্টোবরের পর থেকে বেতন পাননি নারী ফুটবলাররা। তাদের কঠোর অবস্থানে যাওয়ার কারণ যদি হয় বেতন-ভাতা, এ নিয়ে আলোচনা না করে মিটিং বর্জন করাকে বাঁকা চোখে দেখছেন স্থানীয় ফুটবল নিয়ন্তারা। সূত্র আরও জানাচ্ছে, নারী ফুটবলারদের মিটিং বর্জনের কারণ যদি হয় কোচ পিটার বাটলার, তবে কঠোর অবস্থানে যেতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 

নারী দলের এক কোচিং স্টাফ বলেছেন, ‘বাফুফে কর্মকর্তাদের বার্তা পরিষ্কার। কোনো অযৌক্তিক বিষয়কে প্রশ্রয় দেওয়া হবে না। কোচ পিটার বাটলারের অধীনে কারও খেলার বিষয়ে আপত্তি থাকলে প্রয়োজনে তাকে জাতীয় দলের ক্যাম্প থেকে অবসারণ করা হবে। কোচ কোচের জায়গায় থাকবেন—এটা পরিষ্কার বার্তা।’

 

ওই কোচিং স্টাফের যুক্তি হচ্ছে, নেপাল সাফ চ্যাম্পিয়নশিপে কোচ পিটার বাটলার প্রথম ম্যাচে একাধিক সিনিয়র খেলোয়াড়কে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন। ম্যাচের পর এ সংক্রান্ত ক্ষোভ কিন্তু গোপন থাকেনি। সেটা জানার পর কোচ নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। দল শিরোপা নিয়ে ফিরেছে। ওই ঘটনার পর থেকে কোচ কিন্তু সব বিষয়ে ইতিবাচক। সম্প্রতি দেশে আসার পর কোচ ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন, অতীতে কী হয়েছে সব বিষয় ভুলে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এখন ফুটবলারদের ক্ষোভের কারণ যদি হয় পিটার বাটলারের দায়িত্ব গ্রহণ, তবে সামনে জটিলতা অপেক্ষা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT