দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভারতে হিন্দুধর্মাবলম্বীদের বৃহৎ জমায়েত মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত ৩০ জন

ভারতে হিন্দুধর্মাবলম্বীদের বৃহৎ জমায়েত মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত ৩০ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৯ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ভারতে উত্তর প্রদেশের প্রয়াগরাজে হিন্দুধর্মাবলম্বীদের বৃহৎ জমায়েত মহাকুম্ভ উৎসবে পদদলিত হয়ে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত হয়েছেন ৬০ জন। চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কতৃপক্ষ। খবর এনডিটিভির।

 

বুধবার ভোরের আগে মহাকুম্ভের সঙ্গম এলাকায় মৌনী অমাবস্যা উপলক্ষে ‘অমৃত স্নান’ করার জন্য কয়েক লাখ পূণ্যার্থীরা একত্রিত হলে এ পদদলনের ঘটনা ঘটে। প্রচণ্ড ভিড়ে সামনে এগোতে না পেরে ব্যারিকেড ভেঙে পায়ের নিচে চাপা পড়েন অনেকে।

 

পদদলিত হওয়ার পরের ভিডিও এবং ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে মানুষের জামাকাপড়, জুতা, কম্বল ও ব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং মানুষ বাঁচার জন্য ছোটাছুটির চেষ্টা করছে।

 

মহাকুম্ভের নিরাপত্তার তত্ত্বাবধানকারী পুলিশ প্রধান ডিআইজি বৈভব কৃষ্ণ সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে পঁচিশটি মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। এছাড়া পদদলনে আহত হয়ে আরও ৬০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT