দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জামায়াত ক্ষমতায় গেলে জনগণের সম্পদের পাহারাদার হবেন : ডা. শফিকুর রহমান

জামায়াত ক্ষমতায় গেলে জনগণের সম্পদের পাহারাদার হবেন : ডা. শফিকুর রহমান

জয়পুরহাট, ৩০ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে জামায়াতের জয়পুরহাট জেলা শাখার কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থান ও পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী কারও সম্পদের ক্ষতি করেনি। ভবিষ্যতে তার দল ক্ষমতায় গেলে তারা জনগণের সম্পদের পাহারাদার হবেন।

 

জামায়াত আমির বলেন, ‘৫ আগস্ট প্রমাণ দিয়েছি আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠনও হয়নি। আমরা কারও কাছ থেকে চাঁদা চাইনি, চাঁদা চাইবও না ইনশাআল্লাহ।’

 

জনগণের ভোটে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তাদের দায়িত্ব সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, ‘যদি কোনোদিন আল্লাহর রহমতে এবং আপনাদের (জনগণ) ভালোবাসায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তখন আমরা দেশের মালিক হব না, আমরা হব আপনাদের সম্পদের পাহারাদার, চৌকিদার।’

 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সরকারের উদ্দেশে বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্বভার তুলে দিতে হবে। সংস্কারের জন্য যা সময় দরকার আমরা তা দিতে প্রস্তুত। তবে যেনতেন নির্বাচন বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না।’

 

জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বগুড়া অঞ্চলের টিম সদস্য আব্দুর রহিম, সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT