দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
৬ বছর পর ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

৬ বছর পর ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক, ৩১ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নির্মাতা এস এস রাজামৌলি। যাকে বলা হয় ভারতের ব্লকবাস্টার নির্মাতা। এবার এই নির্মাতার সিনেমা দিয়ে ৬ বছর পর ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। যার জন্য বলিউডরে এই দেশি গার্লকে দেওয়া হবে ৩০ কোটি রুপি। খবর : বলিউড হাঙ্গামা

 

নির্মাতার ঘনিষ্ঠ সূত্র থেকে জানায়, প্রিয়াঙ্কা চোপড়া এস এস রাজামৌলির ‘এসএসএমবি২৯’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ‘জঙ্গল অ্যাডভেঞ্চার’ ধাঁচে নির্মিত এই ছবিতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করবেন এই নায়িকা। যার জন্য তিনি ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, যা ভারতীয় সিনেমায় যে কোনও অভিনেত্রীর জন্য সর্বোচ্চ। এর আগে এই নায়িকা ভারতে একটি সিনেমা করার জন্য ১৫ কোটি রুপি নিতেন। বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকা পাডুকোন। তার সবশেষ মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য তিনি ২০ কোটি রুপি নিয়েছিলেন।

 

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারহিট নির্মাতা এস এস রাজামৌলি। ব্লকবাস্টার হিট ‌‘বা‌হুবলি’ সিরিজের দুই সিনেমা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এরপর তিনি নিজের কাজের মুন্সিয়ানা দেখিয়েছেন ‘আরআরআর’ সিনেমায়। তারকাবহুল সেই সিনেমা অস্কারেও বাজিমাত করেছিল।

 

এবার রাজামৌলি আসছেন নতুন সিনেমা নিয়ে। যার গল্পে দেখানো হবে আফ্রিকান জঙ্গলে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। এতে মহেশ বাবু একটি অনুসন্ধানকারী চরিত্রে অভিনয় করবেন। তার চরিত্রে দেখা যাবে লর্ড হনুমানের বৈশিষ্ট্য। প্রিয়াঙ্কার চরিত্রটি হবে শক্তিশালী এবং অ্যাকশনে ভরপুর। ভারতে প্রিয়াঙ্কার সবশেষ শেষ সিনেমা ছিলো ‌‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT