দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে একসঙ্গে ঈদের জামাতে নামাজ পড়লেন প্রায় ৬ লাখ মুসল্লি

দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে একসঙ্গে ঈদের জামাতে নামাজ পড়লেন প্রায় ৬ লাখ মুসল্লি

০৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে ঈদের অন্যতম বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় লাখের মতো মানুষ অংশ নিয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। লাখো মানুষের অংশগ্রহণে দিনাজপুরের এই ঈদের জামাত পরিণত হয় মুসল্লিদের মিলনমেলায়। দেশের অন্যতম বৃহত্তম এই ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকে মুসল্লিদের ঢল নামে গোর-এ-শহীদ ময়দানে। প্রায় ২২ একর জায়গাজুড়ে অবস্থিত মাঠটিতে ছয় লাখের মতো মুসল্লি অংশ নেয় বলে জানিয়েছে আয়োজকরা।

সকাল পৌনে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নেয় বিচারপতি এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বৃহত্তম এই জামাতে অংশ দিতে দিনাজপুরবাসী ছাড়াও রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর, নীলফামারী ও জয়পুরহাটসহ আশপাশের অনেক জেলার মুসল্লি আসেন। অন্যতম বৃহৎ এই ঈদের জামাতে নামাজ আদায় করতে পেরে অনেকে আনন্দ প্রকাশ করেন।

বগুড়া থেকে নামাজ আদায় করতে আসা মুসল্লি মোবারক হোসেন এবং আবু বক্কর সিদ্দিক জানালেন, ‘দিনাজপুরের ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

একই কথা জানালেন রংপুর থেকে আসা মুসল্লি এমদাদ হোসেন। তিনি জানালেন, জামাতে অংশ নিতে পেরে তিনি তৃপ্তি পেয়েছেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করান আলহাজ মাওলানা শামসুল হক কাসেমি।

এদিকে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন। দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম নামাজ আদায় শেষে জানান, মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, আনসার ও গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন ছিল গোর-এ-শহীদ ময়দানে।

জামাতে অংশ নেয়া জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসে জামাতে অংশ নিয়েছেন। এক সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও মুসল্লিরা এসে এই জামাতে অংশ নেবেন বলে আশা করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT