দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পাকিস্তান বাংলাদেশের দরিদ্র খামারিদের শাহিওয়াল গাভী ও ছাগল-ভেড়া দিতে চায় : ঝিনাইদহে পাক হাইকমিশনার

পাকিস্তান বাংলাদেশের দরিদ্র খামারিদের শাহিওয়াল গাভী ও ছাগল-ভেড়া দিতে চায় : ঝিনাইদহে পাক হাইকমিশনার

ঝিনাইদহ,০৫ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হরিহারা প্রাইমারি স্কুল মাঠে প্রান্তিক খামারিদের এক সমাবেশে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ বলেছেন, বাংলাদেশের দরিদ্র খামারিদের উন্নত জাতের শাহিওয়াল গাভী ও ছাগল-ভেড়া দিতে পাকিস্তান প্রস্তুত। এ জন্য দেগশের প্রণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রস্তাব চাইছেন তিনি।

 

পাকিস্তান ও বাংলাদেশ জনগণ দ্বারা পরিচালিত এবং জনগণই দেশ দুটির চলিকাশক্তি- এ কথা উল্লেখ করে খামারিদের উদ্দেশে হাইকমিশনার বলেন, ‘আপনারা যে সমস্যায় ভোগেন ঠিক পাকিস্তানের নাগরিকরাও সেই সমস্যা ভোগ করেন।’

 

পাকিস্তান মাংস ও দুধ উৎপাদনে বেশ এগিয়ে গেছে জানিয়ে সৈয়দ আহাম্মেদ মারুফ বলেন, ‘পাকিস্তান বাংলাদেশের দরিদ্র খামারিদের জন্য উন্নত জাতের শাহিওয়াল গাভীর পাশাপাশি ভেড়া ও ছাগল দিতে প্রস্তুত রয়েছে। এতে বাংলাদেশের খামারিদের জীবনমান সমৃদ্ধ হবে।’

 

বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত এ-সংক্রান্ত একটি প্রস্তাব আশা করেন পাকিস্তানি হাইকমিশনার। বলেন, প্রাণী সম্পদ উপদেষ্টার দপ্তর থেকে একটি প্রস্তাব ইসলামাবাদে পাঠানো হলে বাংলাদেশি জনগণের জন্য উন্নত জাতের গবাদিপশু দ্রুত পাঠানো সম্ভব হবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, এলডিডিপির প্রকল্প পরিচালক ড. জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন ড. আমিনুল হক, জেলা প্রাণিসস্পদ অফিসার ডা. এ এস এম আতিকুজ্জামান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ও শৈলকূপা সম্মিলিত খামারি পরিষদের মুখপাত্র হুমায়ন কবির বাবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT