দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফিলিস্তিনিদেরই গাজার দায়িত্ব নেওয়া উচিত : ব্রাজিলের প্রেসিডেন্ট

ফিলিস্তিনিদেরই গাজার দায়িত্ব নেওয়া উচিত : ব্রাজিলের প্রেসিডেন্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক,০৬ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ফিলিস্তিনের গাজাকে জনশূন্য করে দখল করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এ ধরনের উচ্চাভিলাষী ধারণার বিরোধিতা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। স্থানীয় রেডিও স্টেশনগুলোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ব্রাজিলের নেতা তা প্রত্যাখ্যান করেন।

 

রয়টার্সের বুধবারের (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বলা হয়- মার্কিনিদের গাজা দখলের ইচ্ছা নিয়ে এক প্রশ্নের জবাবে লুলা বলেন, এটা অর্থহীন…ফিলিস্তিনিরা কোথায় থাকবে? এটা যে কোনো মানুষের কাছেই বোধগম্য নয়। ফিলিস্তিনিদেরই গাজার দায়িত্ব নেওয়া উচিত। কোনো দেশ, যতই গুরুত্বপূর্ণ হোক না কেন; সারা বিশ্বের সঙ্গে সর্বদা লড়াই করতে পারে না।

 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রেরও বিশ্বকে প্রয়োজন। তাদের ব্রাজিল, মেক্সিকো, চীনের সাথে মিলেমিশে বসবাস করা উচিত। কেউই সবসময় শক্তি দেখিয়ে বাঁচতে পারে না, সবসময় হুমকি দিতে পারে না।

 

ট্রাম্প গত দুই মাসে একাধিকবার গাজার বাসিন্দাদের অন্যত্র পাঠানোর প্রস্তাব দিয়ে আসছেন। গত জানুয়ারির শেষ দিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের মিসর ও জর্ডানে পাঠানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের মিসর এবং জর্ডানে স্থানান্তরিত করা উচিত।

 

সর্বশেষ নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনিদের উপত্যকা থেকে অন্যত্র সরানো নিয়ে আলোচনা করেন ট্রাম্প। ওই আলোচনায় আবারও গাজা নিয়ে উচ্চাভিলাষী প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবারের (৪ ফেব্রুয়ারি) বৈঠকটি হোয়াইট হাউসে হয়।

 

ট্রাম্প বলেন, গাজার একটি গ্যারান্টি হলো- তারা (ফিলিস্তিনিরা) শেষ পর্যন্ত মারা যাবে। একই জিনিস (যুদ্ধ) আবার ঘটতে চলেছে । এটা বারবার ঘটেছে এবং এটা আবার ঘটতে চলেছে। তাই আমি আশা করি, আমরা এমন কিছু করতে পারব যে- সেখানে (গাজায়) তারা ফিরে যেতে চাইবে না। কে ফিরে যেতে চাইবে? সেখানে তারা মৃত্যু এবং ধ্বংস ছাড়া আর কিছুই পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT