দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তোফায়েল আহমদের বাড়ি দ্বিতীয় দিনেও জ্বলছে, পুঞ্জীভূত ক্ষোভ আর কমছে না

তোফায়েল আহমদের বাড়ি দ্বিতীয় দিনেও জ্বলছে, পুঞ্জীভূত ক্ষোভ আর কমছে না

ভোলা,০৬ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, ভোলা-১ সদর আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ দ্বিতীয় দিনেও জ্বলছে সেই আগুন। উৎসুক জনতা ভিড় করে প্রকাশ করছে তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর করছে নানা ধরনের মন্তব্য। চলছে লুটপাট। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে আগুনে পুড়ে যাওয়া বাড়িতে উৎসুক জনতা ঢুকে হাতের কাছে যে যা পেয়েছে তা নিয়ে গেছে।

 

এসময় বাড়ির ভেতরে বিভিন্ন দপ্তরের নিয়োগসক্রান্ত কাগজপত্রসহ মূল্যবান আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এ ছাড়াও বাসাটিতে থাকা সিলিং ফ্যান ও এসি খুলে নিতেও দেখা গেছে। দ্বিতীয় দিনের মতো বাসাটিতে আগুন জ্বললেও এখন পর্যন্ত আগুন নেভানোর উদ্যোগ নেই।

 

গত ৫ আগস্ট দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে সারা দেশের ন্যায় ভোলার রাজপথ উত্তপ্ত হয়ে ওঠে। এ আন্দোলনে ভোলার নেতৃত্বে থাকা আ.লীগের নেতাকর্মী ও ভোলার ৪টি আসনের সাবেক এমপিরা পরিবার-পরিজনসহ এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় একরকম পরিত্যক্ত হয়ে পড়ে তাদের বাড়িঘর। ফলে দীর্ঘ ছয় মাসে সবার দৃষ্টির আড়ালেই চলে যায় এসব স্থাপনা।

 

গতকাল বুধবার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারত থেকে নেতাকর্মীদের উদ্দেশে ভার্চুয়াল বক্তব্যে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ভোলার রাজপথ। এর প্রতিবাদে রাত ৯টার দিকে ভোলার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও ছাত্র-জনতা শহরে বিক্ষোভ মিছিল করে।

 

পরে বুধবার মধ্যরাতে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভোলার বাংলা স্কুল মোড় থেকে ‘আওয়ামী লীগের আস্তানা এ ভোলাতে রাখবো না’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই’ স্লোগান দিয়ে শহরের গাজিপুর রোডে অবস্থিত ‘প্রিয় কুটির’ নামে তোফায়েল আহমদের বাসভবনটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় ঘরে থাকা আসবাবপত্র বাইরে নিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা।

 

মূলত, ভোলাতে প্রিয় কুটির নামের এই বাড়িতে বসবাস করতেন তোফায়েল আহমেদ। বাড়িটিতে বসেই দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখানে আর কেউ আসেননি। তখন থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

 

ঘটনা সম্পর্কে ভোলা জেলা পুলিশ সুপার জানান, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT