দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আমুর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলো

আমুর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলো

ঝালকাঠি,০৬ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমুর পোড়া ও পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

 

এর আগে গতকাল বুধবার রাত ২টার দিকে বরিশাল নগরীর বগুড়া রোডের বাড়িটিতে বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করা হয়। রাত ৩টার দিকে ভাঙচুর শেষে তাতে আগুন ধরিয়ে দেয় জনতা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শিল্পকলা অ্যাকাডেমির সামনে সাবেক এমপি আমির হোসেন আমুর নামে বেগম ফিরোজা আমির হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ভাঙচুর করেছে ছাত্র-জনতা। পরে তার পোড়া বাসভবনে গিয়ে ভাঙচুর শুরু করে।

 

তারা আরও জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। এরপর আমুর ঝালকাঠির বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। পরে ওই বাড়ি থেকে পোড়া-অক্ষত মিলিয়ে প্রায় চার কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ বলেন, জুলাই গণহত্যার বিচারের দাবিতে আমরা এ আন্দোলন করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT