দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলো ওবায়দুল কাদেরের বাড়িতে

এবার বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলো ওবায়দুল কাদেরের বাড়িতে

নোয়াখালী,০৬ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ছাত্র-জনতা। পরে ঘরগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে তারা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে ফ্যাসিস্টবিরোধী স্লোগান নিয়ে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বড় রাজাপুর এলাকার কাদেরের বাড়িতে প্রবেশ করে ছাত্র-জনতা। তারা প্রথমে ভাঙচুর চালায়, এরপর আগুন ধরিয়ে দেয়।

 

জুলাই গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের মতো ওবায়দুল কাদেরের এই বাড়িতেও হামলা-ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ছয় মাস পর দ্বিতীয়বারের মতো হামলা হলো সেখানে।

 

স্থানীয় লোকজন জানান, বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি হলেও তিনি এ বাড়িতে থাকতেন না। মূলত এ বাড়িতে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, তার আরেক ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ও মাস্টার ফজলুল কাদের মিন্টু খান থাকতেন। নোয়াখালী সফরে এলে ওবায়দুল কাদের এ বাড়িতে উঠতেন এবং দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিয়ে আবার চলে যেতেন।

 

বিক্ষুব্ধ ছাত্রজনতা বলেন, গত জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর যে হামলা ও নিপীড়ন চলে, তার মাস্টারমাইন্ড ছিলেন এ ওবায়দুল কাদের। তার নির্দেশে নিরপরাধ ছাত্রদের হত্যা করা হয়েছে, তার নির্দেশে চলেছিল শিক্ষার্থীদের ওপর নির্যাতন। আওয়ামী লীগের বেশির ভাগ অপকর্মের মূল হোতা কাদের। তিনি এখনো পালিয়ে থেকে তার দলের নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছেন।

 

ছাত্র-জনতা আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর কাদেরের ভাইয়েরা সপরিবারে পালিয়ে যাওয়ার পর কে বা কারা ক্ষতিগ্রস্ত বাড়িটি সংস্কারের কাজ চালাচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি করেন ছাত্র-জনতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT