দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মণিপুরে মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেছেন

মণিপুরে মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেছেন। রবিবার মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে নিজের পদত্যাপত্র জমা দিয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিজেপি এবং নাগা পিপলস ফ্রন্টের ১৪ জন বিধায়ক।

 

জানা গেছে, রাজ্য জুড়ে চলা সহিংসতা থামাতে ব্যর্থ হয়েই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং। প্রায় দুই বছর আগে রাজ্যে যে জাতিগত সংঘর্ষ শুরু হয়েছিল, তা এখনও নিয়ন্ত্রণে আসেনি। দীর্ঘদিন ধরেই তার পদত্যগের দাবি তুলে আসছিলেন বিরোধী নেতারা। অবশেষে সেই পথেই হাঁটলেন বীরেন।

 

এদিকে রাজ্যপালের হাতে পদপত্র তুলে দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন বীরেন। তিনি জানিয়েছেন, হাজার-হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ রোধ ও অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া, দ্রুত সীমান্ত সুরক্ষিত করার মতো বিষয়ের ওপরে অগ্রাধিকার দিতে হবে।

 

এর আগে শনিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে দেখা করেন বীরেন।

 

এদিকে কংগ্রেসের দাবি, সবকিছু ধ্বংসের পরে পদত্যাগ করেছেন বীরেন। রাজ্য কংগ্রেস নেতা উদিত রাজ বলেন, ‘সবকিছু ধ্বংস করে দেওয়ার পরে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে কোনও লাভ হবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT