দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশ দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ পিছিয়ে : ১৫১তম বাংলাদেশ

বাংলাদেশ দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ পিছিয়ে : ১৫১তম বাংলাদেশ

ঢাকা, ১১ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ পিছিয়ে ১৫১তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৪৯তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪’-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

 

টিআই সূচকে দুর্নীতির ধারণার মাত্রাকে ০ থেকে ১০০-এর স্কেলে নির্ধারণ করা হয়। ‘০’ স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়।

 

এবার ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৩, যা গতবারের চেয়ে ১ পয়েন্ট কম। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান।

 

বাংলাদেশ ২০১২ সালের পর এবার দুর্নীতি সূচকে সবচেয়ে কম স্কোর পেয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান ইফতেখারুজ্জামান। ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশের স্কোর কমেছে। দ‌ক্ষিণ এশিয়ায় বাংলা‌দেশের পর র‌য়ে‌ছে আফগা‌নিস্থান। ৭২ স্কোর নি‌য়ে ভুটা‌নের অবস্থান ১৮তম।

 

ইফতেখারুজ্জামান আরও জানান, বৈশ্বিক গড় ৪৩ থে‌কেও বাংলা‌দেশের স্কোর ২০ কম। এ কারণে অত্যন্ত গুরুতর দুর্নীতির সমস্যাযুক্ত ১০১টা দে‌শের ম‌ধ্যে বাংলা‌দেশ একটা।

 

তি‌নি ব‌লেন, “কর্তৃত্বপরায়ণ স্বৈরশাস‌নের কার‌ণে, দুর্নী‌তি প্র‌তি‌রো‌ধের দা‌য়ি‌ত্বে থাকা সস্থাগু‌লোতে রাজনৈ‌তিক প্রভাব, দুর্নী‌তিবাজ‌দের পুরস্কৃত করার কার‌ণে সূচ‌কে অবনমন হ‌য়ে‌ছে।”

 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্র‌শ্নের জবাবে ইফ‌তেখার ব‌লেন, “অন্তর্বর্তী সরকা‌রের সম‌য়ে দখলদারি চাঁদাবাজি বহাল র‌য়ে‌ছে, শুধু লোক বদল হ‌য়ে‌ছে। দুদক বড় বড় দুর্নী‌তিবাজ‌দের নি‌য়ে কাজ শুরু ক‌রে‌ছে।”

 

সূচকের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের স্কোর গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ স্কোর বিবেচনায় বাংলাদেশের নিম্নমুখী যাত্রা সুস্পষ্ট। ২০১২ সাল থেকে সূচকে ব্যবহৃত ১০০ সেলে বাংলাদেশের স্কোর ২০২২ সাল পর্যন্ত ‘২৫ থেকে ২৮’-এর মধ্যে আবর্তিত হয়েছে। ২০২৩ সালে স্কোর এক পয়েন্ট অবনমন হয়ে ২৪ এবং ২০২৪-এ আরও এক পয়েন্ট অবনমন হয়ে ২৩ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT