দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কোনো ডেভিল পেলে তাকে আমাদের হাতে ধরিয়ে দিন : জিএমপি কমিশনার

কোনো ডেভিল পেলে তাকে আমাদের হাতে ধরিয়ে দিন : জিএমপি কমিশনার

টঙ্গী (গাজীপুর), ১৩ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ইজতেমা ময়দানের ২ নম্বর গেটের ভেতরে বিদেশি খিত্তার গেটে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, বিশ্ব ইজতেমায় কোনো ডেভিল এলে ধরিয়ে দিন।

 

তিনি বলেন, অপনারা জানেন সারা দেশে ডেভিল হান্ট অভিযান চলছে। যে অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। এসব সন্ত্রাসী গ্রেপ্তার এড়ানোর জন্য তাবলিগ জামাতকে ব্যবহার করতে পারে। আমি তাবলিগ জামাতের মুরুব্বি ভাইদের প্রতি অনুরোধ রাখব- আাপানারা আপনাদের ভাইদের চেনেন। কোনো ডেভিল পেলে তাকে আমাদের হাতে ধরিয়ে দিন।

 

কমিশনার বলেন, এর আগে আমরা শূরায়ে নেজামির প্রথম পর্বের দুই ধাপের ইজতেমা পার করেছি। আমরা নিরাপত্তার জন্য ইজতেমা মাঠকে ৫টি সেক্টরে ভাগ করেছি। ৫টি সেক্টরের মাধ্যমে আমরা ১৬টি ওয়াচ টাওয়ার বসিয়েছি, যেখানে বাইনোকুলারের মাধ্যমে সার্বক্ষণিক মুসল্লি ভাইদেরসহ সব চলাফেরা পর্যবেক্ষণ করা হবে।

 

তিনি বলেন, সাদপন্থিদের ইজতেমায় ৭ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি র‌্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, সার্ভিল্যান্স টিম, রুপটফ, ৩৫টি বাইনোকুলার, ২০টি চেকপোস্ট ও ৩৫টি মোবাইল টিম কাজ করছে।

 

এ সময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এ এন এম নাসিরুদ্দিনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT