দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আলাপ-আলোচনার মধ্যে আমরা বোঝাপড়ায় আসতে পারবো : সাইফুল হক

আলাপ-আলোচনার মধ্যে আমরা বোঝাপড়ায় আসতে পারবো : সাইফুল হক

ঢাকা, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার বিকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিশেষ কোন দল, মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকবে না।

 

 

তিনি বলেন, চরিত্রের দিক থেকে সরকার হচ্ছে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকার কথা নয়। সুতরাং সরকার নিরপেক্ষ চরিত্র, বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখবে এবং রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝাপড়ায় আসতে পারবো। নির্বাচনসহ পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে আমরা সিদ্ধান্ত আসতে পারবো।

 

অনেকগুলো কমিশন হয়েছে কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কোন কমিশন হয়নি উল্লেখ করে সাইফুল হক বলেন, দুবৃত্তের রাজনীতি এবং অর্থনীতি যদি বহাল থাকে তাহলে রাজনৈতিক সংস্কার টেকসই নাও হতে পারে। আমরা বলেছি, এখনো সময় শেষ হয়ে যায়নি, বৈষম্যের ব্যাপারে যদি কোন কমিশন করা যায় তাহলে ইতিবাচক ভাবে আমরা নিবো।

 

অনেকেই সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচনকে দাঁড় করানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা সবাই বিচার এবং সংস্কার চাই। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি সেটা করতে পারলেই গণতন্ত্র উত্তরণের দিকে আমরা হাঁটতে পারবো।

 

তিনি বলেন, কমিশনগুলোর যে বিশাল রিপোর্ট সেগুলো যদি রাজনৈতিক দল, অংশীজনের কাছে পৌঁছাতে পারেন তাহলে সেটা গুরুত্বপূর্ণ হবে।

 

সরকারের তিনটা গুরুত্বপূর্ণ কাজের কথা বৈঠকে বলেছেন জানিয়ে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি বলেন, এর মধ্যে একটা হচ্ছে গণহত্যার বিচার, দুই হচ্ছে আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা এবং এই বছরের মধ্যে জাতীয় ত্রয়োদশ নির্বাচন সম্পন্ন করা। কারণ ১৬ বছর ধরে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT