দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারি পালিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারি পালিত

মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও), ২১ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ২১শে ফেব্রুয়ারি, জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

 

এ উপলক্ষে এদিন ২১-০১ মিনিটে রাণীশংকৈল ডিগ্রি কলেজে কেন্দ্রিয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, থানা, বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠন,গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন,প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার রকিবৃল হাসান,ওসি আরশেদুল হক,বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী,  রফিকুল ইসলাম, মহিলা দল নেত্রী মুনিরা বিশ্বাস ও আনারকলি বেগম, বৈষম্য বিরোধী ছাত্র নেতা, গণ অধিকার পরিষদ নেতা, কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এখানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউএনও শুভেচ্ছা বক্তব্য দেন এবং দিনের কর্মসূচি ঘোষণা করেন।

 

সকাল ৯টায় একই কলেজমাঠে শহিদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতা-কর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে ইউএনও সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন। একই মঞ্চে স্বরলিপি সংগীত একাডেমির শিল্পিরা দেশের গান পরিবেশন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও বিএনপি নেতা মনিরুজ্জামান মনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT