দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের নিয়মে পরিবর্তন আসছে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের নিয়মে পরিবর্তন আসছে

স্পোর্টস ডেস্ক, ২২ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ বলা হয় টেস্টকে। সময়ের পরিক্রমায় সাদা পোশাকের ক্রিকেটে দৈর্ঘ্যরে বিস্তৃতি থাকায় অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তা ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটের আকর্ষণে বুঁদ হওয়া সমর্থকরা টেস্ট ক্রিকেট থেকে দিন দিন আগ্রহ হারাচ্ছে।

 

ক্রীড়াপ্রেমীদের আগ্রহ ফেরানোর লক্ষ্যে আইসিসি চালু করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। যেখানে তিন বছরের চক্রে সেরা দুদল ফাইনাল খেলে। ইতিমধ্যে দুই কিস্তির ফাইনালও হয়ে গেছে, অপেক্ষায় তৃতীয় আসর। সেটি হওয়ার আগেই চতুর্থ আসরের পরিকল্পনার ছক আঁকছে আইসিসি।

 

টেস্ট চ্যাম্পিয়নশিপকে আরও আকর্ষণীয় করতে পরের চক্রে পয়েন্ট বণ্টনে বদল আনার কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এমন সংবাদই জানিয়েছে পিটিআই ও ইংল্যান্ডের একটি জাতীয় দৈনিক।

 

আগামী মাসে আইসিসির বোর্ড মিটিংয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম বদলের আলোচনা হতে পারে। প্রস্তাব অনুযায়ী নতুন করে পয়েন্ট তালিকায় যোগ হতে পারে বোনাস পয়েন্ট। এটা অনুমোদন হলে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে (২০২৫-২৭) এর প্রভাব পড়বে।

 

আগের চক্রে টেস্ট জয়ের জন্য ১২ পয়েন্ট, টাই হলে ৬ আর ড্রয়ে ৪ পয়েন্ট ছিল। তবে নতুন চক্রে ১০০ রানের বেশি ব্যবধানে জয় বা ১০ উইকেটের জয় পেলে যোগ হতে পারে বোনাস পয়েন্ট। একইভাবে প্রতিপক্ষের মাঠে জিতলেও যোগ হবে পয়েন্ট। আবার ছোট দলগুলো যদি বড়দের হারায় বোনাস পয়েন্ট যোগ হতে পারে তাতেও।

 

কোনো দল যদি প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে, তাকেও দেওয়া হতে পারে বোনাস পয়েন্ট। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সাবেক এক ক্রিকেটার পিটিআইকে বলেন, ‘এমনটা হলে তো ভালোই। দলগুলো ভালো ফলাফলের জন্য মুখিয়ে থাকবে। আমরা সবাই চাই ভালো খেলা দেখতে।’

 

তিনি আরও যোগ করেন, ‘গত বছর ভারতে এসে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। দেশের মাটিতে ভারত অপ্রতিরোধ্য। সেই ভারতকেই হারিয়েছে নিউজিল্যান্ড। এ জন্য বোনাস পয়েন্ট পেলে ফাইনালেও খেলতে পারত কিউইরা।’

 

বোনাস পয়েন্ট যোগ হলে বাংলাদেশের কী লাভ হবে? এবারের চক্রে বাংলাদেশ টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের মাটিতে। নিয়মটা আগে চালু থাকলে প্রতিপক্ষের মাঠে জেতায় বোনাস পয়েন্ট পেত বাংলাদেশ। পাকিস্তানকে তাদেরই মাটিতে ১০ উইকেট হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। সে ক্ষেত্রেও বোনাস পয়েন্ট যোগ হতো বাংলাদেশের ঝুলিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT