দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক বন দিবস ২০২৫ পালিত

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক বন দিবস ২০২৫ পালিত

রাঙ্গামাটি, ২৪ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার (২৪ মার্চ) সকালে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন, সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। এতে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা, জেলা স্কাউটের কমিশনার নুরুল আবছার।

 

সভায় স্বাগত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা।

 

বন হচ্ছে খাদ্যের একটা উৎস। বন থেকে মানুষ খাদ্য, প্রয়োজনীয় উপাদান পান। গ্রামাঞ্চলের অনেক মানুষই বনের উপর নির্ভরশীল। পার্বত্য চট্টগ্রামে যদি বন না থাকে তাহলে স্থানীয়রা ঠিক মতো খাদ্য পাবে না, নিউট্রেশন পাবে না। পার্বত্য চট্টগ্রামের বন আয়েরও উৎস। এখানে অনেকেই ভেষজ ওষুধের উপর নির্ভরশীল। এখানে বন না থাকলে এসব ওষুধ পাওয়া যেতো না। ঝিরি-ঝর্না থেকে পানি পাবে না। পার্বত্য চট্টগ্রামের ৬৪ শতাংশ মানুষ বনের উপর নির্ভরশীল। বন থেকেই প্রতি পরিবার প্রতি বছর ২১ হাজার টাকা বাৎসরিক আয় করেন।

 

সভায় আর বলা হয়, একটা বন নষ্ট হলে সেটাকে ফেরত আনতে একশ বছর লাগে। বন থাকলে কাপ্তাই লেকে পানি থাকবে। বন না থাকলে রাঙ্গামাটি ছাড়াও চট্টগ্রামের রাঙ্গুনিয়াসহ অন্যান্য এলাকাগুলো পানির সোর্স পাবে না। আমরা আহ্বান করব, পার্বত্য চট্টগ্রামে যেটুকু বন আছে, আমরা তা আর নষ্ট হতে দেব না। তাই বনের সঙ্গে যারা সরাসরি জড়িত তাদেরকে এই বিষয়গুলো জানাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT