দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মহান স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানালেন

মহান স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানালেন

ঢাকা, ২৬ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

 

তিনি বলেছেন, “উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে অংশীদারত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র উন্মুখ বলেও জানিয়েছেন তিনি।

 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে এসব কথা বলেছেন মার্কো রুবিও।

 

স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।”

 

তিনি বলেন, “এই দিবস উদযাপন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করার কাজ করছে যা বাংলাদেশের জনগণকে তাদের এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ করে দেবে।”

 

রুবিও বলেন, “বাংলাদেশের এই বিশেষ দিবস উদযাপন উপলক্ষে আমি বাংলাদেশি জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি এবং উভয় দেশকে নিরাপদ, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT