দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
’৭১-এর প্রেরণায় আমাদের ’২৪-এর বিপ্লব করতে হয়েছে : রাশেদ প্রধান

’৭১-এর প্রেরণায় আমাদের ’২৪-এর বিপ্লব করতে হয়েছে : রাশেদ প্রধান

ঢাকা, ২৬ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বুধবার রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত “৭১ এর প্রেরণায় ২৪ এর বিপ্লব, স্বাধীনতা রক্ষা করো” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “৭১ এর প্রেরণায় আমাদের ২৪ এর বিপ্লব করতে হয়েছে। কারণ ৭১ এ আমরা প্রকৃত স্বাধীনতা পাই নাই। আমরা নামে স্বাধীন হয়েছিলাম কিন্তু আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভারতের কাছে বন্ধক দেওয়া ছিল। ২৪ এ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়া শুরু করেছি। ভারতীয় আগ্রাসনমুক্ত সার্বভৌমত্ব এবং ফ্যাসিস্ট শেখ হাসিনামুক্ত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।”

 

রাশেদ প্রধান বলেন, “আমি ৭১ এবং ২৪ এর সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা এক নতুন স্বাধীনতা দিবস পেয়েছি, যেই স্বাধীনতা দিবসে ফ্যাসিজম নাই, স্বৈরাচার নাই, আয়নাঘর নাই, গণতন্ত্রের হত্যাকারী শেখ হাসিনাও নাই। যে কোনো মূল্যে ৫ আগস্টের পূর্বের ঐক্যকে ধারণ করে, আমাদের এই স্বাধীনতা রক্ষা করতে হবে। নতুবা ভারতীয় চাণক্য নীতির নীলনকশা এবং গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশকে আবারো গ্রাস করবে। তাই সবাই মিলে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।”

 

জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মো. হাসমত উল্লাহ, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সাবেক সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুগ্ম আহ্বায়ক সাজু মিয়া, শ্রমিক জাগপার সদস্য সচিব মনোয়ার হোসেন, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT