দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলবো : সালাহউদ্দিন টুকু

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলবো : সালাহউদ্দিন টুকু

টাঙ্গাইল, ৩১ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার (৩১ মার্চ) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদ এ দেশে মানুষের ওপর গত ১৭ বছর সর্বোচ্চ জুলুম করেছে। আজ সেই ফ্যাসিবাদ বিদায় হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন যারা করেছে তাদের সবাই নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশটিকে গড়ে তুলব।

 

সারা দেশের মতো টাঙ্গাইলেও পালিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে জেলায় ১৩১৩টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হয় সকালে সাড়ে ৯টায়। নামাজে রাজনৈতিক নেতাসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

 

প্রধান জামাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্যাহ আল মামুন, পৌরসভার প্রশাসক মোহাম্মদ সিহাব রায়হান, জেলা জামায়াতে আমির আহসান হাবীব মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করে।

 

ঈদের নামাজ পড়ান টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান। পরে দেশ-জাতির কল্যাণ কামনা ও বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT