দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জনগণের কাছে জবাবদিহিতা ছিল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা : সালাহউদ্দিন আহমেদ

জনগণের কাছে জবাবদিহিতা ছিল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা : সালাহউদ্দিন আহমেদ

পেকুয়া (কক্সবাজার), ০১ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৪টায় কক্সবাজারের পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে রাষ্ট্রের যত বড় কর্তাই হোক বা প্রতিষ্ঠান হোক তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতেই হবে, এটাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা।

 

তিনি বলেন, এতদিন যারা ৭১ -এর চেতনা বিক্রি করে খেয়েছে, এই চেতনা (জুলাই গণঅভ্যুত্থান) সেই চেতনা নয়, যে চেতনা হবে জনগণকে জবাবদিহিতা করা। যেখানে জবাবদিহিতা না করে যেন কেউ পার না পায়।

 

বিদ্যালয়টির এলামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির এ নেতা বলেন, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষও যেন জুলাই গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে জবাবদিহিতা নিশ্চিত করে। আর সংগঠন হিসেবে এলামনাই অ্যাসোসিয়েশনও যেন সেই চেতনা বাস্তবায়নে কাজ করে।

 

পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশন এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিক্ষাবিদ আমিরুল মোস্তফার সভাপতিত্বে সংগঠনের যুগ্ম-সম্পাদক মুসলেম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম।

 

এতে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এএমএম শাহাজাহান, এলামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাব্বির ইকবাল সুমন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও আইনজীবী কামাল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মান্নান, মুজিবুল হক চৌধুরী, বাবলা বিশ্বাস, বেলাল মাহমুদ বাবুল আরো অনেকে।

 

এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের (চকরিয়া ও পেকুয়া) সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ গত রোববার (৩০ মার্চ) দীর্ঘ ১০ বছর ঈদ উদযাপনের জন্য নিজ এলাকা পেকুয়ার উদ্দেশে কক্সবাজারে যান।

 

মঙ্গলবার ঈদের দ্বিতীয়দিনও সমাজের নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সামাজিক নানান অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মব্যস্ত দিন কাটান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT