দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চায়, এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা : মির্জা ফখরুল

বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চায়, এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ০২ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার (০২ এপ্রিল) সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার৷ নির্বাচন অবাধ, সুষ্ঠু করার জন্য ন্যূনতম যে সংস্কার তা করতে হবে৷ ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথা বলে এসেছি আমরা৷ নির্বাচন ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সংস্কার করেই আমরা নির্বাচনের কথা বলে আসছি।

 

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চায়, এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা। বিষয়টিকে ভুলভাবে ব্যাখা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

 

দেশের রাজনৈতিক দলগুলোর বিষয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, দেশে সংঘাতের কোনো প্রশ্নই আসে না বরং গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন ভিন্ন দল-মত থাকা৷ জনগণ যাদের ভোট দেবে তারা পার্লামেন্ট গঠন করবে।

 

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রই হলো শ্রেষ্ঠ ব্যবস্থা সুশাসনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য৷ তা না হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে।

 

এ সময় জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামু, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ বিএনপি-অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT