দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলা নববর্ষকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা নববর্ষকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ০৮ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন ও দেশের আইনশৃঙ্খলা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলা নববর্ষকে ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই। দেশে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান তিনি।

 

এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সিলেটসহ বিভিন্ন স্থানে বাটার দোকান ও কেএফসিতে হামলা ও ভাঙচুরের বিষয়ে দায়ের করা মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

নিরাপত্তা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘সারা দেশের ন্যায় এসব ব্যবসা প্রতিষ্ঠানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি নেই। রমজান এবং ঈদের সময়ের মতো দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে।’

 

পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার যাতে বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

সবশেষে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘বাটা ও কেএফসিতে লুটপাটের ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

বৈঠক শেষে ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, ‘এবারের পহেলা বৈশাখের আয়োজনে বাংলাদেশের সব জাতি গোষ্ঠী অংশগ্রহণ করবে। তবে শোভাযাত্রার নাম কী হবে, তা ঠিক হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকে।’

 

তিনি বলেন, আগামী ১০ এপ্রিল বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হবে চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রার নাম। অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলবে, তা ডিএমপি নির্ধারণ করবে বলেও জানান এই উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT