দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নাসার সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

নাসার সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১১ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এ চুক্তি স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও শান্তিপূর্ণ ব্যবহারের বৈশ্বিক প্রচেষ্টায় নতুন অধ্যায় সূচিত করল। গত ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আর্টেমিস অ্যাকর্ড এ স্বাক্ষর করে বিশ্বের ৫৪তম দেশ হিসেবে এতে যোগ দিয়েছে।

 

বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন উপস্থিত ছিলেন।

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। এই স্বাক্ষরের মাধ্যমে উভয় দেশ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

 

যুক্তরাষ্ট্র ২০২০ সালে সাতটি সহযোগী দেশের সঙ্গে মিলে আর্টেমিস অ্যাকর্ড প্রবর্তন করে। এটি একটি ব্যবহারিক নীতিমালার সংকলন, যার লক্ষ্য হলো মহাকাশে দায়িত্বশীল ও টেকসই নাগরিক অন্বেষণ কার্যক্রম পরিচালনা।

 

বর্তমানে চুক্তিতে বাংলাদেশসহ আরও ৫৩টি দেশ রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইউক্রেন, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, ব্রাজিল অন্যতম। এছাড়া আরও অনেক দেশ রয়েছে। এই চুক্তির বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং নাসা মূল নেতৃত্ব প্রদান করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT