দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঢাকার রাস্তা একদম ফাঁকা : ৫০ মিনিটে সদরঘাট থেকে সাভার

ঢাকার রাস্তা একদম ফাঁকা : ৫০ মিনিটে সদরঘাট থেকে সাভার

ঢাকা, ০৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ঈদ উপলক্ষে কোটিরও বেশি মানুষ ঢাকা ছেড়েছে। গণ-পরিবহনের পাশাপাশি রিকশার জটলাও তেমন নেই। তাই ঢাকার রাস্তা পুরোপুরি ফাঁকা! যে কারণে এক স্পট থেকে অন্য স্পটে যেখানে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকত সেখানে নির্বিঘ্নে যাচ্ছেন যাত্রীরা। সাভার পরিবহণের চালক জানালেন, সদরঘাট থেকে তাদের সাভার যেতে একঘণ্টাও লাগছে না। বৃহস্পতিবার সকালের ট্রিপে মাত্র ৪০ মিনিটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসেছেন।

শুধু সদরঘাট সাভার রুটই নয়, ফাঁকা ঢাকায় গুলিস্তান-মিরপুর,গুলিস্তান-আব্দুল্লাহপুর, গুলিস্তান-গাজীপুরসহ সব রুটেই অন্য সময়ের চেয়ে অর্ধেকেরও কম সময় যেতে পারছেন যাত্রীরা। আর যানজট ছাড়া ঈদে এমনভাবে চলতে পেরে যাত্রীদের পাশাপাশি চালকরাও খুশি। তবে যাত্রী কম থাকায় কিছুটা মন খারাপ বাসের স্টাফদের। এজন্য অবশ্য ‘ঈদ বোনাসের’ কথা বলে কিছু বাড়তি ভাড়া নিচ্ছেন তারা।যাত্রীদের কেউ কেউ এ নিয়ে মৃদু প্রতিবাদ করলেও অনেকে ঈদের কথা বিবেচনা করে পাঁচ থেকে দশ টাকা বাড়তি ভাড়া দিয়ে যাচ্ছেন।

সাভার পরিবহণের চালক হারুন অর রশিদ বলেন, ‘যখন বেশি জ্যাম থাকে তহন (তখন)সাভার থেকে ভিক্টোরিয়া পার্ক আসতে তিন থেকে চার ঘণ্টাও লাগত। নরমাললি (স্বাভাবিকভাবে)দুই ঘণ্টা বা এক ঘণ্টা ৪০মিনিট লাগে।ঈদের সময় তো এক ঘণ্টাও লাগে না। পুরা ফাঁকা। টান দিয়ে চইলা যাই।’

ভিক্টোরিয়া পার্ক থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া বিহঙ্গ পরিবহণের চালক রিপন জানান, রাস্তায় মেট্রোরেলের কাজ চলায় তো বেশি সময় লাগত। কিন্তু রাস্তা ফাঁকা তাই সময় লাগছে খুব কম। আগের থেকে অর্ধেক সময়ে যাওয়া আসা করতে পারছি।তবে যাত্রী অনেকটা কম।

তবে গুলিস্তান থেকে মাওয়া এবং নবাবগঞ্জ,দোহার এলাকায় যাওয়ার জন্য যাত্রীদের দেখা গেছে। বাসগুলো যততত্র পার্ক করায় এখানে কিছুটা যানজট দেখা গেছে।

কচুক্ষেত ক্যান্টনমেন্ট থেকে পুরান ঢাকার লক্ষীবাজারে খালার বাসায় ঘুরতে আসা মাহমুদা আক্তার তামান্না বলেন, ‘ঈদে রাস্তা ফাঁকা। বাসা থেকে গুলিস্তান পর্যন্ত আসতে কোথাও জ্যাম হয়নি। গুলিস্তানে বাস উল্টাপাল্টা করে পার্ক করায় একটু জ্যাম ছিল। পরে আবার ফাঁকা। সব মিলিয়ে এক ঘণ্টাও লাগে নাই। সবসময় ঢাকা এমন থাকলে খুব ভালো হত…।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT