দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শাহ মোফাজ্জল কায়কোবাদ দীর্ঘ ১৭ বছর পর মুরাদনগরের জনসভার মঞ্চে

শাহ মোফাজ্জল কায়কোবাদ দীর্ঘ ১৭ বছর পর মুরাদনগরের জনসভার মঞ্চে

মুরাদনগর (কুমিল্লা), ১৯ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): দীর্ঘ ১৭ বছর পর কুমিল্লার মুরাদনগরের জনগণের কাছে এলেন এই অঞ্চল থেকে ৫ বার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বিগত ফ্যাসিস্ট সরকারের নানামুখী ষড়যন্ত্রের মুখে অত্যন্ত জনপ্রিয় এই নেতা নিজ এলাকায় পা রাখতে পারেননি।

 

বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে এদিন মুরাদনগরের হায়দরাবাদ সামসুল কলেজ কলেজ মাঠে জনসভা আয়োজন করা হয়েছে। এদিন বিকাল ৪ টা ৪০ মিনিটের দিকে তিনি মঞ্চে আসেন। এ সময় কলেজ মাঠ প্রাঙ্গণ ‘দাদাভাই’, ‘দাদাভাই’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে (কুমিল্লা-৩) আসনের জনগণ এই নেতাকে দাদাভাই বলে সম্বোধন করে। মঞ্চে উঠে হাত নাড়িয়ে মুরাদনগরবাসীকে সাড়া দেন তাদের দাদাভাই, হাত মেলান জনসাধারণের সঙ্গে।

 

এরআগে দাদাভাইয়ের আগমন উপলক্ষে সামসুল হক কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে। মুরাদনগরসহ কুমিল্লা জেলা বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ জনসভায় যোগ দেন। তারা জানান, দাদা ভাইয়ের আগমনে তাদের মধ্যে ঈদ আনন্দ বিরাজ করছে।

 

পূর্বঘোষিত এ জনসভায় যোগ দিতে শনিবার দুপুর ২টার পর থেকেই আসা শুরু করে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ঢাক-ঢোল, বাঁশি, বিএনপির দলীয় পতাকা, হলুদ ক্যাপ মাথায় দিতে নেতা-কর্মীদের জনসভায় আসতে দেখা যায়। জনসভাকে কেন্দ্র করে সামছুল হক কলেজ মাঠ ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা দিচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT