দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময়সীমা দুই মাস বাড়ানো হলো

নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময়সীমা দুই মাস বাড়ানো হলো

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা দুই মাসের জন্য বাড়ানো হয়েছে।

 

তিনি বলেন, নতুন করে ৭টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা আজ ২০ এপ্রিল শেষ হচ্ছে। আমরা এই সময়সীমা ২২ জুন পর্যন্ত করব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ জুন পর্যন্ত সময়সীমা একই শর্তে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আখতার আহমেদ বলেন, এ পর্যন্ত আমাদের কাছে ২০টি রাজনৈতিক দলের সময়সীমা বাড়ানোর আবেদন জমা পড়েছে। বিভিন্ন মেয়াদে সময়সীমা বাড়াতে তারা আবেদন করেছেন। কেউ ২ মাস কেউ ৬ মাস পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করেছে। সব মিলিয়ে এটা কমিশনের সিদ্ধান্ত সময়সীমা বাড়ানোর।

 

জানা গেছে, আলোচনায় থাকা নতুন দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নিবন্ধন আবেদনের সময় বাড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি।

 

ইসি কর্মকর্তারা জানান, আজ বিকেল পর্যন্ত নতুন নিবন্ধনের জন্য ৬৫টি রাজনৈতিক দল আবেদন করেছে। এ ছাড়া নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য ৪৬টি দল আবেদন করেছে।

 

উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া চালু হয়। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৯টি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT