দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না : ডা. শফিকুর রহমান

নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না : ডা. শফিকুর রহমান

ময়মনসিংহ, ২৫ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ময়মনসিংহে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না। ইসির স্বদিচ্ছা ও স্বক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় নির্বাচন দিতে হবে।

 

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এ সম্মেলনের আয়োজন করে ময়মনসিংহ মহানগর ও জেলা জামায়াত। মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সকাল নয়টায় সম্মেলন শুরু হয়। এতে ময়মনসিংহ ছাড়াও বিভাগের বিভিন্ন এলাকার জামায়াতের নেতাকর্মীরা যোগ দেন।

 

শফিকুর রহমান বলেন, নারীবিষয়ক সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশ জমা হয়েছে। কিন্তু যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এ দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেওয়া হবে না।

 

তিনি বলেন, আমরা কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার সুপারিশ মানব না। আমরা জনগণের সুবিধা দেওয়ার সব সুপারিশ মেনে নেব। তিনি সবাইকে নিজেকে গড়ার অনুরোধ জানিয়ে ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

 

জামায়াত আমির বলেন, এই দেশ থেকে আটাশ লাখ কোটি টাকা আওয়ামী লীগ, তাদের দোসর ও প্রশাসনে কিছু কর্মকর্তা লুট করে নিয়ে গেছে। এই টাকা দেশের বাজেটের প্রায় ৪-৫ গুণ। এই টাকা জনগণের তহবিলে যোগ করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নসহ বিদেশি প্রতিনিধিদের আহ্বান জানাচ্ছি। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে দল ও ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না।

 

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জামায়াতের মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ড. সামিউল হক, ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, জেলা নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলী, নেত্রকোনা জেলা আমির অধ্যাপক সাদেক আহমেদ হারিছ, জামালপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আওয়াল, ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা বদরুল আলম, সনাতন ধর্মাবলম্বী নেতা উত্তম ভট্টাচার্য, মহানগর ছাত্র শিবির সভাপতি শরিফুল ইসলাম খালিদ, জেলা শিবির সভাপতি এমদাদুল ইসলাম, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ রিদওয়ান হোসেন সাগরের পিতা আসাদুজ্জামান আসাদ, শহীদ মাহিনের পিতা জামিল হোসেন সোহেলসহ বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক থানা আমির ও ছাত্রশিবির নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT