দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিক্ষোভ দমাতে সুদানে সরকারি বাহিনীর অভিযানে নিহত বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে

বিক্ষোভ দমাতে সুদানে সরকারি বাহিনীর অভিযানে নিহত বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিক্ষোভকারীদের দমনে সুদানে সরকারি বাহিনীর অভিযানে নিহত বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। বুধবার সুদানের কেন্দ্রীয় চিকিৎসক কমিটি এ তথ্য জানিয়েছে। কমিটি জানায়, এদের মধ্যে একই পরিবারের তিন শিশু রয়েছে। আর ২৩০ জনের বেশি মানুষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন।

এক বিবৃতিতে কমিটি বলেছে, এখন পর্যন্ত ১০৮ লাশ উদ্ধার করা হয়েছে। নীল নদে আরও দেহ ভাসতে দেখা গেছে। দেশটির র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। সিভিল এভিয়েশন অথিরিটিতে কর্মরত এক ব্যক্তি বিক্ষোভ থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে তাকে আরএফএফ গুলি করে হত্যা করে বলেও কমিটি দাবি করেছে।

গত ৩ জুন ভোর থেকে সুদানের রাজধানী খার্তুমে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। জনতার দাবির মুখে প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে সরিয়ে ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। কিন্তু, তারা দুই বছরের জন্য ক্ষমতায় থাকার ঘোষণা দিলে সেদিন থেকেই সেনাবাহিনীর সদরদফতরের সামনে সাধারণ মানুষ বিক্ষোভ করে আসছেন।

তবে আরএসএফ নেতা ও ক্ষমতাসীন ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিলের (টিএমসি) চেয়ারম্যান লে. জেনারেল মোহাম্মদ হামদান হত্যার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, অজ্ঞাতরা আরএসএফের পোশাক পরে এই হত্যাকাণ্ড চালিয়েছে।

গত ১১ এপ্রিল ৩০ বছরের স্বৈরশাসক ওমর আল-বশিরকে সরিয়ে সুদানের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। পরে তারা দুই বছরের জন্য দেশটির ক্ষমতা রাখবে এবং এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেয়। কিন্তু, দেশটির মানুষেরা সেনাবাহিনী এই দখলদারিত্ব মেনে নিতে নারাজ। তারা দ্রুত বেসামরিক সরকারের হাতে ক্ষমতার ভার দিতে আন্দোলন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT