দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করে এ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে : রাঙামাটিতে নাসিমুল গণি

নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করে এ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে : রাঙামাটিতে নাসিমুল গণি

রাঙ্গামাটি,০৩ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করে এ এলাকার মানুষের জন্য এবং দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে ।

 

বিভিন্ন প্রশ্নের উত্তরে সচিব বলেন, যদি কোনো কিছুর অস্তিত্ব থাকে, তাহলে হুমকি থাকবেই। তবে আমরা সেটিকে হুমকি মনে করছি না।বিভিন্ন সমস্যা আসবে, সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে। আমরা সেইভাবে প্রস্তুত আছি।ছোট জিনিস বড় হতে পারে আবার বড় জিনিস ছোটও হতে পারে। এখানে তেমন কোনো হুমকি দেখছি না।

 

তিনি আরও বলেন, সরকারের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সব সময় সব কিছু আরও উন্নত করা সম্ভব, সেই প্রচেষ্টাই চলছে।পাহাড়ে সন্ত্রাস মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ঢেলে সাজানোর প্রশ্নে সচিব বলেন, ১৮৬০ সালে লংগদু থানা প্রতিষ্ঠা হয়েছিল। সেই সময় থেকে দিবা-রাত্রি ২৪ ঘণ্টা থানার দরজা খোলা থাকত। কিন্তু ২৪ সালের জুলাই মাসে সেটি বন্ধ হয়ে গিয়েছিল। পুলিশের কার্যক্রম একপ্রকার নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এখন আবার পুলিশ সক্রিয় হয়েছে। ৯৯৯-এ কল দিলে তারা সাড়া দিচ্ছে। আমি নিজেও পরীক্ষা করে দেখেছি। এ সফরে আমি সবাইকে বলেছি সেবার মান বাড়ানোর জন্য কাজ করতে হবে। বিপ্লবে এতগুলো শিশুর জীবন গেছে, এটা আমাদের কষ্ট দেয়, পীড়া দেয়। আমাদের কাজ করতে হবে, তাহলেই সাফল্য আসবে।

 

শুক্রবার সকালে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তাঁরা শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।এবং বিকেলে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালনে জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে’ এক মতবিনিময় সভায় অংশ নেন।

 

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্যাহর (মারুফ) সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডার লে. কর্নেল ইফতেকার হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার (নৌবাহিনী) মো. ফয়েজ আল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT