দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে থাকবে রাশিয়া : মোদিকে ফোনে বললেন পুতিন

কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে থাকবে রাশিয়া : মোদিকে ফোনে বললেন পুতিন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৫ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরমধ্যেই আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পুতিনের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ, সম্প্রতি পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ রুশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়া, চীন ও পশ্চিমা দেশগুলোকে পাহেলগামের ঘটনার তদন্তে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিলেন।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জানান, ‘প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন। পুতিন জোর দিয়ে বলেছেন, এই বর্বর হামলায় দায়ীদের ও তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতেই হবে।’

 

দুই নেতা দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। মোদি পুতিনকে আগামী বার্ষিক সম্মেলনের জন্য ভারত সফরের আমন্ত্রণও জানান, যা বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে।

 

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী দাবি করেছেন, আন্তর্জাতিক তদন্তেই বোঝা যাবে ভারত সত্য বলছে কি না। তিনি বলেছেন, ‘কথা বা খালি বিবৃতি দিয়ে কিছু হবে না, প্রমাণ থাকতে হবে, পাকিস্তান এ ঘটনার সঙ্গে যুক্ত।’

 

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের সময়েও ভারত যখন পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল আমদানি চালিয়ে গিয়েছে, তখন মস্কো-নয়াদিল্লি সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। প্রেসিডেন্ট পুতিন একবার বলেছিলেন, ‘আমাদের সম্পর্ক এতটাই গভীর, আপনি কোনো অনুবাদ ছাড়াই আমাকে বুঝতে পারবেন।’

 

এনডিটিভি বলছে, এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদিকে পুতিনের ফোনকল শুধু কূটনৈতিক সমর্থন নয়, পাকিস্তানের প্রস্তাবকে স্পষ্টভাবে খণ্ডনও বটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT