দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফিরোজা থেকেই হাসপাতালে মাকে দেখতে যাবেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমা

ফিরোজা থেকেই হাসপাতালে মাকে দেখতে যাবেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমা

ঢাকা, ০৬ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): দীর্ঘ প্রায় দেড় যুগ পর প্রিয় মাতৃভুমিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ মঙ্গলবার (৬ মে) সকাল পৌনে ১১টার দিকে দেশের মাটিতে পা রাখেন তিনি।

 

বিমানবন্দর থেকে খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান ডা. জুবাইদা। তবে ঢাকায় থাকাকালে তিনি তার বাবার ধানমন্ডির বাসায় অবস্থান করবেন। তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

 

ফিরোজা থেকেই ডা. জুবাইদার প্রথম গন্তব্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল। সেখানে তার মা বিশিষ্ট সমাজসেবী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী নেত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু চিকিৎসাধীন।

 

বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তিনি (ডা. জুবাইদা) মাকে দেখতে হাসপাতালে যাবেন। তবে কখন যাবেন সেই সময় এখনো ঠিক হয়নি।’

 

জানা গেছে, গত ২ মে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানুকে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

 

সৈয়দা ইকবাল মান্দ বানু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন সুরভী ফাউন্ডেশনের মাধ্যমে। এ কাজে তার স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পদক পান তিনি।

 

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জুবাইদা রহমান। এরপর আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে আর দেশে আসতে পারেননি তারা।

 

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর খালেদা জিয়ার কারাদণ্ড বাতিল হলে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ পান। গত ৮ জানুয়ারি তিনি লণ্ডন এবং হাসপাতালে ১৭ দিন থাকার পর ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। সেখানে থেকে গত প্রায় চার মাস চিকিৎসকদের অধীনে চিকিৎসা নেন।

 

খালেদা জিয়া শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে তিনি দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমানকে নিয়ে দেশে ফেরেন। শর্মিলা মাঝে মাঝে দেশে এলেও, ১৭ বছরের মধ্যে এই প্রথম দেশে এলেন জুবাইদা রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT